বাংলাদেশে ৪ মাসে দুই লাখ স্যামসাং গ্যালাক্সি এ২কোর বিক্রি

১৬ অক্টোবর, ২০১৯ ১৮:৩৭  
চলতি বছরের মে মাসে স্যামসাং বাংলাদেশ দেশের বাজারে নিয়ে আসে গ্যালাক্সি এ২কোর স্মার্টফোন। উন্মোচনের পর দুই লাখেরও বেশি বিক্রি হয়েছে স্বল্প বাজেটের এ আকর্ষণীয় স্মার্ট ডিভাইসটি। ২০১৯ সালে বাংলাদেশে সর্বোচ্চ বিক্রিত ডিভাইসগুলোর মধ্যে অন্যতম গ্যালাক্সি এ২কোর বলে দাবি করেছেন স্যামসাং বাংলাদেশ-এর হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান। তিনি জানান, অ্যান্ড্রয়েড গো অ্যাডিশন অপারেটিং সিস্টেমচালিত গ্যালাক্সি এ২ কোর ডিভাইসটিতে রয়েছে ৫ ইঞ্চির কিউএইচডি (৫৪০x ৯৬০) টিএফটি এলসিডি ডিসপ্লে। স্যামসাং বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাবহারকারীরা ডিভাইসটির মাধ্যমে উন্নতমানের ভিডিও উপভোগের দুর্দান্ত অভিজ্ঞতা লাভ করতে পারেন। এর পাশাপাশি ডিভাইসটি ব্যবহারকারীদের সর্বোচ্চ টানা ১১ ঘন্টা ভিডিও প্লেব্যাক-এর অভিজ্ঞতা দেয়। ন্যানো-সিম কার্ড সমর্থিত এবং ডুয়েল-সিম স্লটবিশিষ্ট ফোনটিতে রয়েছে এক্সিসন ৭৮৭০ চিপসেট এবং এক জিবি র‌্যাম। ডিভাইসটিতে আছে ১৬ জিবি রম যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বৃদ্ধি করা যাবে। গ্যালাক্সি এ২কোর ডিভাইসটির দাম ৭ হাজার ৫৯০ টাকা।